গ্রাম আদালত অধিকতর সক্রিয়করণে শান্তিগঞ্জে সভা
Led Bottom Ad

গ্রাম আদালত অধিকতর সক্রিয়করণে শান্তিগঞ্জে সভা

নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

১১/০৯/২০২৫ ১৮:২৬:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত অধিকতর সক্রিয়করণের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জের পশ্চিম পাগলায় স্থানীয় অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আওতাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আয়োজনে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, ওয়ার্ড সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 


সভায় সূচনা বক্তব্য দেন বাংলাদেশে গ্রাম আদালত তৃতীয় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সোহেল আহমদ। তিনি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের বিধিমালা, গ্রাম আদালতের উপকারের বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার। 


আরও বক্তব্য দেন রাজনীতিবিদ তেরাব আলী, আউয়াল উদ্দিন, কমর উদ্দিন, গোলাম মোস্তফা, ব্যবসায়ী শাহআলম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলী হোসেন, ওয়ার্ড সদস্য আলী আহমদ, আজাদুল হক ও জফরুল হক। 


বক্তারা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যবিধি বৃদ্ধি, গ্রাম আদালতের উপকার, প্রতিবন্ধকতা ও প্রতিকারের বিভিন্ন বিষয় তুলে ধরেন। 


সভায় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্য নৃপেশ দে, আতিকুল ইসলাম, ফজলুল হক, মহিলা সদস্য প্রিয়বালা পাল, হালিমা বেগম স্বপ্না, সামাজিক ব্যক্তিত্ব আব্দুল মিয়া, জাবেদ মিয়া।


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad