জামালগঞ্জে স্কুলের সামনে অটোরিকশা স্ট্যান্ড, শিক্ষার্থীদের ভোগান্তি
Led Bottom Ad

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

জামালগঞ্জে স্কুলের সামনে অটোরিকশা স্ট্যান্ড, শিক্ষার্থীদের ভোগান্তি

প্রথম সিলেট প্রতিবেদন

১১/০৯/২০২৫ ২১:৪৩:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে অটোরিকশা ও অন্যান্য যানবাহনের দখলে প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে শিক্ষার্থীদের চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে। অভিযোগে বলা হয়, স্কুলের মূল ফটকের সামনে অটোরিকশা চালকদের অবৈধ স্ট্যান্ড বসেছে। তারা প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করে এবং একাধিকবার শারীরিকভাবে মারধরের ঘটনাও ঘটেছে।

শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, অধিকাংশ শিক্ষার্থী প্রতিদিন অটোরিকশায় করে বিদ্যালয়ে আসে। কিন্তু ভাড়া অর্ধেক দেওয়ার নিয়ম থাকলেও অনেক চালক তাদের তুলতে অস্বীকৃতি জানায় এবং খারাপ ব্যবহার করে। এতে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছে।

অভিভাবক ও স্থানীয়রা বলেন, প্রতিদিন যানজটের কারণে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত স্কুলের সামনে থেকে অটোরিকশা ও অন্যান্য যানবাহন সরিয়ে নেওয়ার দাবি জানান তারা। এর আগে চালকদের হাতে এক শিক্ষার্থী মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলেও বিষয়টি সমাধান হয়নি বলে অভিভাবকরা অভিযোগ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান বলেন, “শিক্ষার্থীদের অভিযোগ সঠিক। দীর্ঘদিন ধরে আমরা বিষয়টি লক্ষ্য করছি। অটোরিকশার কারণে ক্লাসের পরিবেশ নষ্ট হচ্ছে। আমি প্রশাসনকে বিষয়টি জানিয়েছি, আশা করি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad