শ্রীমঙ্গলে পাচারকালে কাঠ বোঝাই পিকআপসহ আটক ২
Led Bottom Ad

শ্রীমঙ্গলে পাচারকালে কাঠ বোঝাই পিকআপসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

১৩/০৯/২০২৫ ২২:৪১:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে পাচারের সময় প্রায় ৫০ হাজার টাকার কাঠ বোঝাই একটি পিকআপসহ ২জনকে আটক করেছে বন বিভাগ ও র‌্যাব-৯’-এর যৌথ টিম। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জালালিয়া রোডে পরিচালিত অভিযানে এ পদক্ষেপ নেওয়া হয়।


আটককৃতরা হলেন- কমলগঞ্জ উপজেলার পূর্ব জালালপুর গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে মো. চেরাগ আলী (২৫) এবং বালীগাঁও গ্রামের মৃত একিন উল্লাহর ছেলে কবির মিয়া (৬২)।


মৌলভীবাজার রেঞ্জ অফিসার মো. সালাহ উদ্দিন বলেন, ‘র‌্যাব-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল মুঠোফোনে একটি অবৈধ কাঠ বোঝাই গাড়ি আটকের সংবাদ দিলে বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবিরকে জানানো হয়। তার নির্দেশে বন বিভাগের কয়েকজন স্টাফ নিয়ে ঘটনাস্থলে গিয়ে র‌্যাবের সহায়তায় পিকআপটি আটক করা হয়। গাড়িটি আটক করার সময় এতে অডিট কড়ই গোল ১২ টুকরা, মোট ৫১ দশমিক শূন্য ৫ ঘনফুট কাঠ বোঝাই ছিল। তবে এর বিপরীতে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা। এ কারণে কাঠ ও পিকআপটি জব্দ করা হয়।’


শনিবার (১৩ সেপ্টেম্বর) রেঞ্জ অফিসার মো. সালাহ উদ্দিন বলেন, ‘আটক দুইজনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। জব্দ করা কাঠ ও গাড়ির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad