নবীগঞ্জে মহাসড়কে বাস চাপায় মা ও ছেলে নিহত
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজ এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বানিয়াচং উপজেলার সাগরদীঘি পশ্চিমপাড় গ্রামের সৈয়দ আলীর স্ত্রী শামীমা আক্তার (৪৫) ও তাদের ছেলে (৫) তৌকির আহমেদ।
পুলিশ জানায়, অসুস্থ আত্মীয়কে দেখতে সৈয়দ আলী পরিবারসহ নবীগঞ্জ উপজেলার সুনারু গ্রামে আসছিলেন। সিএনজি থেকে নেমে মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি দ্রুতগতির বাস মা ও ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
দূর্ঘটনার খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনায় দুজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: