ছাতকে পূজা উদযাপন ঘিরে পুলিশ-সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময়
Led Bottom Ad

ছাতকে পূজা উদযাপন ঘিরে পুলিশ-সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১৮/০৯/২০২৫ ১৫:৪২:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে সুনামগঞ্জের ছাতকে পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান এবং সঞ্চালনা করেন ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ। এতে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক, সাধারণ সম্পাদক বাবুল রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী ও সাধারণ সম্পাদক দোলন তরফদার। এছাড়া শ্রী শ্রী মহাপ্রভু আখড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট পীযুষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক চম্পু দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক কালীদাস পোদ্দার, পূজা কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক রবীন্দ্র কুমার দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাসসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ছাতক থানার আওতাধীন সব পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক ও সনাতন ধর্মাবলম্বী বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

সমাপনী বক্তব্যে ওসি শফিকুল ইসলাম খান বলেন, “শারদীয় দুর্গাপূজা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পুলিশ সর্বদা সতর্ক থাকবে। পূজা মণ্ডপে কোনো ধরনের সমস্যা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ছাতক থানা পুলিশকে অবহিত করার অনুরোধ করছি।”

তিনি আরও বলেন, “সকল সনাতন ধর্মাবলম্বী ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতামূলক ভূমিকা রাখলে শারদীয় দুর্গাপূজা সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad