সুনামগঞ্জে কুয়েত প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জহুর উদ্দিন (৪০) নামে এক কুয়েত প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের ঘরুয়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জহুর উদ্দিন মৃত বাহার উদ্দিনের ছেলে ও ওই এলাকার স্থায়ী বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির দোতলার সিঁড়ির ছাদের টিনশেড কক্ষের লোহার এঙ্গেলের সঙ্গে রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। তবে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। খবর পেয়ে শান্তিগঞ্জ থানার এসআই মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত ও আইনগত ব্যবস্থা নেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, “আমাদের ধারণা, হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।”
এ রহমান
মন্তব্য করুন: