জুড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১
Led Bottom Ad

জুড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১

নিজস্ব প্রতিনিধি, জুড়ী

১৮/০৯/২০২৫ ২২:৩০:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রিয়ন্ত দাস (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সুভন চন্দ্র দাস (২৪) নামে আরেক যুবক গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ফুলতলা আঞ্চলিক সড়কের দক্ষিণ সাগরনাল এলাকায়।


নিহত প্রিয়ন্ত দাস বড়লেখা উপজেলার দাশের বাজার ইউনিয়নের গুলুয়া গ্রামের প্রদীপ দাসের ছেলে। আহত সুভন চন্দ্র দাস একই গ্রামের রিন্টু দাসের ছেলে।


স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় প্রিয়ন্ত ও সুভন মোটরসাইকেলযোগে ফুলতলা এলাকায় যাচ্ছিলেন। পথে দক্ষিণ সাগরনাল এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রিয়ন্তের মৃত্যু হয়। গুরুতর আহত সুভনকে প্রথমে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


প্রিয়ন্তের বাবা প্রদীপ দাস জানান, তার ছেলে বিয়ানীবাজারে একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন। পূজার ছুটিতে বাড়ি এসে এ দুর্ঘটনার শিকার হন তিনি।


জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad