অবৈধভাবে বালু উত্তোলন : তাহিরপুরে তিনজনকে তিন মাসের কারাদণ্ড
Led Bottom Ad

অবৈধভাবে বালু উত্তোলন : তাহিরপুরে তিনজনকে তিন মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১৮/০৯/২০২৫ ২৩:৫৫:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

তাহিরপুর উপজেলার যাদুকাটা ও শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিকের নেতৃত্বে পুলিশ সহায়তায় শান্তিপুর নদীতে এ অভিযান পরিচালিত হয়। এসময় তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— তাহিরপুর সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (২২) ও একই গ্রামের মজনু মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন, উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা গ্রামের হযরত আলীর ছেলে মোঃ জুলহাস (২৩) । পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু মোবাইল কোর্ট পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাওর রক্ষা ও নদী ব্যবস্থাপনায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad