ছাতকে জামায়াতের ভোট কেন্দ্র প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সুনামগঞ্জের ছাতকে উপজেলা জামায়াতের উদ্যোগে ভোট কেন্দ্র প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্থানীয় এক মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর মুমতাজুল হাসান আবেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাতক-দোয়ারাবাজার আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল-মাদানী। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, পৌর জামায়াতের আমীর নোমান আহমদ এবং সিলেট কোতোয়ালী থানা নায়েবে আমীর এডভোকেট সিরাজুল ইসলাম।
কর্মশালায় দারসুল কোরআন পেশ করেন মাওলানা মুজিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সৈয়দ কাজী মনছুর আহমদ, সিলেট জালালাবাদ থানা সহ-সেক্রেটারি উবায়দুল হক শাহিন, উপজেলা সহ-সেক্রেটারি আব্দুল আউয়াল ও আবু মূসা রাসেল, শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাতক উপজেলা সেক্রেটারি এটিএম আব্দুল তাহিদ, উপজেলা কর্মপরিষদ সদস্য এবং ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও নেতৃবৃন্দ।
এ রহমান
মন্তব্য করুন: