কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
Led Bottom Ad

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

১৯/০৯/২০২৫ ২০:২৯:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১১/১২টার দিকে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন মাষ্টার মো. সাখাওয়াত হোসেন। তবে কোন ট্রেনে কাটা পড়েছে জানতে পারেনি পুলিশ ও ষ্টেশন মাষ্টার।


স্থানীয়রা জানান, কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় ট্রেনের নিচে পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়। ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মাথা ও দেহ আলাদা হয়ে যায়।


ষ্টেশন মাষ্টার জানান, ‘সকালে আমার কাছে খবর আসে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া নামক স্থানে রেল লাইনের পাশে একটা কাটা লাশ পড়ে আছে, আমি সাথে সাথে শ্রীমঙ্গল জিআরপি পুলিশকে খবর দেই। তবে কোন ট্রেনে কাটা পড়েছে সেটা বলতে পারছি না। তবে তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মেইল ট্রেন সিলেট উদ্যেশ্যে শ্রীমঙ্গল থেকে ছেড়ে যায়।’


শ্রীমঙ্গল রেলওয়ের থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ননি গোপাল জানান, ‘মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad