ছাতকে সড়ক সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
Led Bottom Ad

ছাতকে সড়ক সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১৯/০৯/২০২৫ ২৩:০২:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছাতক পৌরসভার শেষ সীমানা ও সদর ইউনিয়নের প্রবেশপথ শ্যামপাড়া-কান্দিগাঁও সড়ক থেকে মধুকুনি, মানসীনগর, তিরোরাই, মুক্তিরগাঁও ও রাতগাঁও পর্যন্ত সড়ক সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এ সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। বারবার মাপঝোক (মেজারমেন্ট) হলেও সংস্কার বা নির্মাণ কাজ হয়নি। এলাকার মানুষ নিজেদের অর্থ ও শ্রম দিয়ে অন্তত চারবার সাময়িক সংস্কার করেছেন, কিন্তু স্থায়ী সমাধান হয়নি।

বক্তারা আরও বলেন, বিগত সরকার আমলে উন্নয়নের নামে লোক দেখানো কাজ হলেও প্রকৃতপক্ষে কোনো উন্নয়ন হয়নি। এলাকার হাজারো মানুষের চলাচলের এ সড়ক দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণ করা এখন সময়ের দাবি।

মানববন্ধনে বক্তব্য রাখেন ছাতক সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুতুব উদ্দিন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহেদুল ইসলাম আহবাব, ছাতক সরকারি ডিগ্রি কলেজের হিসাবরক্ষক আব্দুর রহিম, ইউপি সদস্য সমরুজ আলী, দুলাল চন্দ্র সরকার, সাবেক মেম্বার আব্দুল গফুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ গ্রামবাসী মানববন্ধনে অংশ নেন।

এসময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত সড়ক সংস্কার ও পুনর্নির্মাণের আহ্বান জানান।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad