শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
Led Bottom Ad

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

২০/০৯/২০২৫ ১৯:১৭:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক কারবারী স্বপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/মোঃ মহিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার( ১৯ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপন মিয়া (৪২) কে গ্রেফতার করা হয়। সে শহরের সোনারবাংলা রোডের মৃত ছিদ্দিক মিয়া ও  মনোয়ারা খাতুন এর ছেলে।


উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাত ১০ টা ৫০ মিনিটে শ্রীমঙ্গল পৌরসভার সোনার বাংলা রোডস্থ মাদককারবারী স্বপন মিয়ার বাড়ির সামনে রাস্তায় স্থানীয় জনসাধারণ ইয়াবাসহ আসামী আকাশ দাশকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেন। তখন ঘটনাস্থল হইতে মাদকের মূল হোতা কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপন মিয়া পালিয়ে যায়। উক্ত ঘটনার বিষয়ে আটককৃত আসামীসহ আকাশ দাশসহ পলাতক আসামী স্বপন মিয়ার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানার মামলা নং ২৪(০৮)২৫ রুজু হয়। আসামী স্বপন মিয়া উক্ত মামলার পলাতক আসামী ছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে পেশাদার মাদক ব্যবসায়ী বলিয়া এলাকায় জনশ্রুতি রয়েছে। 


আজ শনিবার (২০ সেপ্টেম্বর) গ্রেফতারকৃত আসামী স্বপন মিয়াকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম।


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad