টাংগুয়ার হাওরে প্রশাসনের অভিযান: ২৫ জেলে আটক
Led Bottom Ad

অবৈধভাবে মাছ শিকার

টাংগুয়ার হাওরে প্রশাসনের অভিযান: ২৫ জেলে আটক

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২২/০৯/২০২৫ ২৩:১৪:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের সংরক্ষিত জলাভূমি টাংগুয়ার হাওরে নিষিদ্ধ কারেন্ট ও কোনা জাল দিয়ে মাছ আহরণ বন্ধে যৌথ অভিযান চালিয়েছে তাহিরপুর ও মধ্যনগর উপজেলা প্রশাসন। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা এ অভিযান চলে।

অভিযানে নিষিদ্ধ ১২ হাজার মিটার কারেন্ট জাল, ৪০০ প্লাস্টিক চাই, ৭টি নৌকা জব্দ করা হয়। এসময় ২৫ জন জেলে আটক হন। পরে জনসম্মুখে জব্দকৃত মাছ ধরার সরঞ্জামগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটক জেলেদের মধ্যে ২২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং অপ্রাপ্তবয়স্ক ৩ জনকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক। এসময় থানা পুলিশ, আনসার বাহিনী ও টাংগুয়ার হাওর গ্রাম উন্নয়ন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, “পরিবেশ, জীববৈচিত্র্য ও মাছের প্রজনন রক্ষায় টাংগুয়ার হাওরে অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad