নবীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
Led Bottom Ad

নবীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

০২/১০/২০২৫ ১৬:২৮:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভাস্কর ভট্টাচার্য (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভাস্কর ওই গ্রামের শিবপদ ভট্টাচার্যের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাস্কর ভট্টাচার্য ভোররাত আড়াইটা থেকে সকাল ৭টার মধ্যে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। সকালে পরিবারের সদস্যরা তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে গোপলারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলা যাবে না। তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad