বড়লেখায় দুই বোনকে ধর্ষণচেষ্টা: আসামিকে ছিনিয়ে নিল স্বজনরা
Led Bottom Ad

গ্রেফতার ১

বড়লেখায় দুই বোনকে ধর্ষণচেষ্টা: আসামিকে ছিনিয়ে নিল স্বজনরা

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৩/০৪/২০২৬ ২৩:৪১:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ঘরে ঢুকে এক এসএসসি পরীক্ষার্থী ও তার বড় বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মিথুন দাস নামের প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। বুধবার (২২ এপ্রিল) রাতে উপজেলার তালিমপুর ইউনিয়নের উত্তর বড়ময়দান গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ঘটনার পর গ্রামবাসী অভিযুক্তকে আটক করলেও তার স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৭টার দিকে ভুক্তভোগী দুই বোনের মা বাড়ির পাশের রাইস মিলে গেলে ঘর ফাঁকা পেয়ে প্রতিবেশী মিথুন দাস (২৭) ভেতরে প্রবেশ করে। সে প্রথমে ১৬ বছর বয়সী ছোট বোনকে (এসএসসি পরীক্ষার্থী) হেনস্তা শুরু করলে মেয়েটি কৌশলে পালিয়ে চিৎকার দেয়। এ সময় মিথুন বড় বোনকে (১৭) জাপটে ধরে মুখ ও গলা চেপে ধরে নির্যাতনের চেষ্টা চালায়। ধস্তাধস্তিতে ভুক্তভোগীর মুখে ও গলায় জখম হয়। বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এসে মিথুনকে হাতেনাতে আটক করেন।

তবে আটকের খবর পেয়ে মিথুনের বাবা মাখন চন্দ্র দাস, ভাই টিপু ও চাচা অরুণ চন্দ্র দাসসহ স্বজনরা লাঠিসোঁটা ও দা নিয়ে ভুক্তভোগীদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা জোরপূর্বক আটক মিথুনকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীদের বাবা বাদী হয়ে বড়লেখা থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন—মিথুন দাস, মাখন চন্দ্র দাস, টিপু চন্দ্র দাস, অরুণ চন্দ্র দাস ও অরুপ দাস।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তের চাচা অরুণ চন্দ্র দাসকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত মিথুন দাসসহ বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ওই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad