শ্রীমঙ্গলে খাবারেরর সন্ধানে এসে বন বিড়াল আটক
Led Bottom Ad

শ্রীমঙ্গলে খাবারেরর সন্ধানে এসে বন বিড়াল আটক

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

০৯/১০/২০২৫ ১৪:৫৩:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাবারের সন্ধানে লোকালয়ে এসে একটি বন বিড়াল আটকা পড়ে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় মশিউর রহমান রিপন নামে এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, খাবারের সন্ধানে লোকালয়ে কবুতর ধরতে এসে আটকা পড়ে বন বিড়ালটি। স্থানীয়রা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলকে খবর দিলে তিনি পরিবেশকর্মী রাজদীপ দেব দীপকে সঙ্গে নিয়ে বিড়লটিকে উদ্ধার করেন।


বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বুধবার বিকেলে কবুতর ধরতে এসে আটকা পড়ে এক বন বিড়াল। খবর পেয়ে আমরা ঘটনাস্থখল থেকে বন বিড়ালকে অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করি।


বন বিভাগ সুত্রে জানা যায়, প্রাকৃতিক জঙ্গল, জলাভূমিগুলো ধ্বংস হওয়ার কারণে বন বিড়াল নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) বনবিড়ালকে ‘ন্যুনতম বিপদগ্রস্ত’ বলে তালিকাভুক্ত করেছে। বন বিড়ালের খাবারের বড় অংশ হচ্ছে ঘাসফড়িং জাতীয় বড় পোকা ও ইঁদুর। যেগুলো আমাদের ক্ষেত-খামারে থাকে এবং ফসলের ক্ষতিসাধন করে। তাই বনবিড়াল গৃহপালিত মুরগি-কবুতর ধরে নিয়ে খেয়ে যতটুকু ক্ষতি করে তার থেকে অনেক বেশি উপকার সাধন করে থাকে। সাধারণত এরা নিশাচর। গাছের ওপর উঠে রাতের আঁধারে ছোট পাখি বা পাখির ডিম, ছানা প্রভৃতি শিকার করে খায়। প্রজনন মৌসুমে গাছের কোটরে দুই থেকে চারটি ছানা প্রসব করে।


বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, উদ্ধারকৃত বন বিড়ালকে স্বাস্থ্য পরীক্ষা শেষে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad