দলে ফিরছেন সিলেটের বহিস্কৃত ৩২ নেতাকর্মী
Led Bottom Ad

দলে ফিরছেন সিলেটের বহিস্কৃত ৩২ নেতাকর্মী

আবদুর রহমান হীরা

২২/১০/২০২৫ ১২:৪৮:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

খুব শীঘ্রই দলে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রায় ৩২ জন নেতাকর্মী। এদের মধ্যে সিসিকের কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলরসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্যটি নিশ্চিত করেছেন। দায়িত্বশীল ওই সূত্রের দাবি, বহিস্কৃত নেতাকর্মীদের মধ্যে কাউন্সিলর প্রার্থীগন দলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তাছাড়া,অন্যান্য নেতৃবৃন্দের উপর দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ ছিল। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বহিস্কৃত সকল নেতাকর্মীদের দলে ফেরানোর সব ধরণের প্রচেষ্ঠা চলেছে।  


বিএনপির দায়িত্বশীল একটি সূত্র এই তথ্য নিশ্চিত করে জানায়-বহিস্কৃতদের দলে ফেরানোর চেষ্টা চলমান রয়েছে। খুব শিঘ্রই হয়তো তাদের দলীয় কার্যক্রমে সরব হতে দেখা যাবে। ওই সূত্রের দাবি-দীর্ঘদিন থেকে দলের বাহিরে থাকায় তাদের মধ্যে এক ধরণের কষ্ট ও ক্ষোভ লক্ষ্য করা গেছে। দলীয় সিদ্বান্তে তাদের উপর এমন বহিস্কারাদেশের পর তারা ছিলেন একবারেই নিশ্চুপ। এমনকি তাদের কেউই সেসময় অন্য কোনও দলেও যোগ দেয় নি। যদিও বহিস্কৃতরা নিজেদের ভুল বোঝতে পেরেছে। এই অবস্তায় স্থানীয় বিএনপি বহিস্কৃত নেতাদের দলে ফিরিয়ে আনার ব্যপারে হাইকমান্ডে একটি পজেটিভ বার্তা প্রেরণ করেছে। 


বিএনপির অধিকাংশ নেতা মনে করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই তাদের দলে ফেরানো উচিত। কারণ বহিস্কৃত প্রত্যেক নেতাকর্মীদের নিজস্ব একটি ভোট ব্যংক রয়েছে। একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রত্যেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। 


দলে ফেরা বহিস্কতৃত নেতাকর্মীদের মধ্যে অন্যতম হলেন, সাবেক কাউন্সিলর তৌফিকুল হাদি,মুফতি কমর উদ্দিন কামু,মিজানুর রহমান মিঠু,কামাল মিয়া,খালেদ আকবর চৌধুরী,আমিনুর রহমান খোকন,শাহেদ সিরাজ,ফরহাদ চৌধুরী শামিম,শাহেদ রহমান জুবের,আবদুর রহিম মতচ্ছির,নজরুল ইসলাম মুনীম,মো. মুজিবুর রহমান, এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, সালেহা কবির শেপী, রুহেনা বেগম মুক্তা, এডভোকেট জোহরা জেসমিন,কামরুন নাহার তিন্নি,সালমান চৌধুরী,বদরুল আজাদ রানা,মামুনুর রহমান মামুন,হুমায়ুন কবির সুহিন, এডভোকেট রোকশানা বেগম শাহনাজ,সেলিম আহমদ রনি,আলী আব্বাস,গোলাম মোস্তাফা কামাল,শাহেদ খান স্বপন,জাবেদ আমিন সেলিম, রাজু মিয়া,শানুর মিয়া,মোহাম্মদ আবদুল মুকিত,এডভোকেট হেদায়েত হোসেন তানভির,দুলাল আহমেদ,গৌস উদ্দিন পাখি,দেলায়ার হোসেন নাদিম,দেলোয়ার হোসেন জয়,ওসমান হারুন, আলতাফ হোসেন সুমন, আফতাব হোসেন, আবদুল হাসিবও সুমন আহমদ শিকদার।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad