সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার কুলঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুলঞ্জ গ্রামের বড়বাড়ির মাহবুব চৌধুরী ও মাঝিবাড়ির ইলিয়াস মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে শুক্রবার বেলা দুইটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। শুরুতে লাঠিসোঁটার পর একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়, যা ঘণ্টাব্যাপী চলে।
এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন— বশর মিয়া তালুকদার (৬০), ফুল মিয়া তালুকদার (৪৫), মুতালিব (৫০), আলফু মিয়া তালুকদার (৩৫), কয়েস মিয়া তালুকদার (৫৫), ইকবাল মিয়া তালুকদার (৩২), কাহার মিয়া তালুকদার (৪০), জহির মিয়া তালুকদার (৪৫), মুছা মিয়া (৩৩), মাহফুজ মিয়া (২২), কাসেম মিয়া (৪০) ও মাহিম (১৪)।
গুরুতর আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে দিরাই থানার তদন্ত কর্মকর্তা উত্তম কুমার বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি।”
13 Injured in Gunfight Over Local Dominance in Dirai
Staff Correspondent, Dirai
At least 13 people were injured in a violent clash and subsequent gunfight between two rival groups over establishing dominance in Dirai upazila of Sunamganj on Friday afternoon (October 24). The incident took place in Kulanj village under the upazila.
According to local sources, a long-standing dispute over local influence had been ongoing between Mahbub Chowdhury of the Borobari group and Ilias Member of the Majhibari group in Kulanj village. The conflict erupted around 2:00 pm on Friday, initially with sticks and rods, which soon escalated into an armed confrontation that lasted for about an hour.
At least 13 people from both sides sustained injuries during the clash. The critically injured include Bashar Mia Talukdar (60), Ful Mia Talukdar (45), Mutalib (50), Alfu Mia Talukdar (35), Kayes Mia Talukdar (55), Iqbal Mia Talukdar (32), Kahar Mia Talukdar (40), Zahir Mia Talukdar (45), Musha Mia (33), Mahfuz Mia (22), Kasem Mia (40), and Mahim (14).
The injured were first taken to Dirai Upazila Health Complex, where doctors referred 12 of them to Sylhet MAG Osmani Medical College Hospital for advanced treatment.
Confirming the incident, Dirai Police Station Investigation Officer Uttam Kumar said, “Police rushed to the spot and brought the situation under control. The situation is now normal. No complaints have been filed yet from either side.”
মন্তব্য করুন: