ভ্রাম্যমাণ আদালতের অভিযান
তাহিরপুরে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি : ৬ ফার্মেসিকে জরিমানা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাসপাতাল রোড এলাকায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে ৬টি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক মিঠুন সাহা, এবং সহায়তা করে তাহিরপুর থানা পুলিশ।
অভিযান চলাকালে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ৬টি ফার্মেসিকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ জব্দ করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু তাঁর অফিসিয়াল ফেসবুক ওয়ালে লিখেছেন— “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ রহমান
মন্তব্য করুন: