র্যাবের অভিযানে সুনামগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ চার কারবারি আটক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও ভারতীয় বিড়িসহ চার মাদক কারবারিকে আটক করেছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত দেড়টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের কামাল উদ্দিনের বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, অভিযানে তিনটি বস্তায় ভরা ৩৮৭ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদ এবং ২০ হাজার পিস ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়। এসময় চারজন মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— কামাল উদ্দিন (পিতা: আব্দুল সামাদ), বোরহান (পিতা: ফজল আলী), আলিম উদ্দিন (পিতা: চেরাগ আলী) ও নওশাদ মিয়া (পিতা: ইদু মিয়া); সকলের বাড়ি রঙ্গারচর এলাকায়।
র্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ তাদের সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: