দেশ ও জাতির স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে : মিজান চৌধুরী
Led Bottom Ad

দোয়ারাবাজারে বিএনপির অঙ্গ-সংগঠনের কর্মীসভা

দেশ ও জাতির স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে : মিজান চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২৯/১০/২০২৫ ২০:৪৫:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেছেন, “দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে পুরো রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দেয়া হয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে। পতিত আওয়ামী শাসনে বিধ্বস্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আইনের শাসন প্রতিষ্ঠায় আগামী নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হলে ৩১ দফার আলোকে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন। তাই ৩১ দফার ম্যাসেজ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”


তিনি বলেন, “আগামী নির্বাচন নিয়ে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র বিরোধী সকল ষড়যন্ত্র নস্যাত করতে জাতীয়তাবাদী শক্তিকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। পতিত ফ্যাসিস্ট আমলে লুটপাট দুর্নীতি হলেও দোয়ারাবাজারে কোন উন্নয়ন হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে ছাতক ও দোয়ারাবাজারে কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করা হবে।”

তিনি বুধবার (২৯ অক্টোবর) বিকেলে দোয়ারাবাজার উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থনের লক্ষ্যে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

দোয়ারাবাজার উপজেলা'র হাসপাতাল রোডে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মীসভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad