সংবাদ সম্মেলনে স্ত্রী’র আহাজারি
‘দুইডা পুলাও অসুস্থ, আমারে অখনে দ্যাখবো কেলায়’
সুনামগঞ্জে দেড় হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে হামলায় নিহত বৃদ্ধ সোনা মিয়া হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন স্ত্রী ষাটোর্ধ্ব ফিরোজ বেগম। তিনি সোমবার (৩ নভেম্বর) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের একতা বাজারে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান। সংবাদ সম্মেলনে তিনি প্রতিপক্ষের দায়ের করা বানোয়াট লুটপাটের মামলা প্রত্যাহার চেয়ে বলেন, ‘আমার ‘দুইডা পুলাও অসুস্থ, আমারে অখনে দ্যাখবো কেলায়’।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান নিহতের ভাই আব্দুল হামিদ। তিনি বলেন, গত ২২ সেপ্টেম্বর দেড় হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে একই গ্রামের সুলতান মিয়া ও সহযোগীরা মিলে বাড়ি ফেরার পথে সোনা মিয়ার উপর হামলা করে। হামলায় গুরুতর আহত হোন সোনা মিয়া। পরে তাঁকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ দিন পর তিনি মারা যান।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সোনা মিয়া মারা যাওয়ার পরদিনই প্রতিপক্ষের লোকজন নিজেদের ঘর-বাড়িতে থাকা বিভিন্ন জিনিসপত্র লুটপাটের নাটক সাজিয়ে উল্টো মিথ্যা তথ্য দিয়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে বানোয়াট সংবাদ করায়। এবং সুলতান মিয়া বাদী হয়ে তাহিরপুর থানায় লুটপাটের একটি মামলা করেন। প্রকারান্তরে এসব লুটপাটে তারা নিজেরাই জড়িত, এর প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ রয়েছে। পরে এসব লুটপাটের বিভিন্ন ভিডিও ফুটেজ সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের দেখানো হয়।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: