সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের জীব বৈচিত্র রক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Led Bottom Ad

সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের জীব বৈচিত্র রক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৯/১১/২০২৫ ১৯:৫৭:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ সুরক্ষায় করণীয় নির্ধারণে সুনামগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি। এ সময় টাঙ্গুয়ার হাওর সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, স্থানীয় জনগণের সম্পৃক্ততা ও টেকসই ব্যবস্থাপনার উন্নয়ন—এসব বিষয়ে নানা মতামত উঠে আসে।

কর্মশালায় বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের গবেষণা শাখার পরিচালক মুহাম্মদ সোলেমান হায়দার, প্রকৃতি সম্পদ ব্যবস্থাপনা পরিচালক এ কে এম রফিকুল ইসলাম, পরিকল্পনা বিষয়ক পরিচালক হাছিবুর রহমান, সিলেট বিভাগীয় পরিচালক মো. ফেরদৌস আনোয়ার, উপপ্রকল্প পরিচালক জাওয়াতা আফনান, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা ও ইউএনডিপি প্রতিনিধি আজাদ রহমান।

এ ছাড়া কর্মশালায় সাংবাদিক লতিফুর রহমান রাজু, খলিল রহমান, মুহাম্মদ আমিনুল হক, গিয়াস চৌধুরী, শহীদ নূর আহমেদ, টাঙ্গুয়ার হাওর রক্ষা কমিটির সাবেক সভাপতি ফজলুর রহমানসহ বিভিন্ন পেশাজীবী ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় প্রকল্প পরিচালক শাহেদা বেগম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তারা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর মনিটরিং, জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad