হবিগঞ্জে অপচিকিৎসা অভিযোগে ভুয়া চিকিৎসক আটক
Led Bottom Ad

হবিগঞ্জে অপচিকিৎসা অভিযোগে ভুয়া চিকিৎসক আটক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২০/১১/২০২৫ ১৬:৪২:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস সড়কে ভাড়া বাসায় ‘নরমাল ডেলিভারি’ নামে অপচিকিৎসা পরিচালনার অভিযোগে মমতাজ বেগম রিনা নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র‍্যাব–৯, জেলা প্রশাসন এবং পুলিশ।


বুধবার দুপুর তিনটার দিকে যৌথ দলটি ওই বাসায় অভিযান চালায়। অভিযোগের সত্যতা মেলায় ঘটনাস্থল থেকেই রিনাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সহকারী কমিশনার (আইসিটি) মো. মহসীন মিয়া ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য সতর্ক করেন।


প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৫ সালে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় অপচিকিৎসা চালানোর অভিযোগে রিনা আলোচনায় আসেন। তখন প্রশাসনের নজরদারি বাড়লে তিনি আত্মগোপনে চলে যান। সম্প্রতি ফায়ার সার্ভিস এলাকার একটি বাসায় আবারও চিকিৎসা–সংশ্লিষ্ট কার্যক্রম শুরু করেন—এমন তথ্যের ভিত্তিতে আজকের অভিযান পরিচালিত হয়।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad