সুনামগঞ্জ–১ ও সুনামগঞ্জ–৪ আসনে জামায়াতের দুই প্রার্থীর নির্বাচনী প্রচার শুরু
Led Bottom Ad

সুনামগঞ্জ–১ ও সুনামগঞ্জ–৪ আসনে জামায়াতের দুই প্রার্থীর নির্বাচনী প্রচার শুরু

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২২/১১/২০২৫ ২২:০৯:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ–১ এবং সুনামগঞ্জ–৪ আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের দুই প্রার্থী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন। শনিবার সকালে মোটরসাইকেল শোডাউন ও পথসভা দিয়ে প্রচারণার সূচনা করা হয়।


সকালে সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা জড়ো হন। সেখান থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়ে প্রথমে বিশ্বম্ভরপুরে যায়। সেখানে সুনামগঞ্জ–৪ আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট শামসু উদ্দিনের সমর্থনে একটি পথসভা অনুষ্ঠিত হয়।


পরে শোডাউনটি সুনামগঞ্জ–১ আসনের দিকে এগিয়ে যায়। তাহিরপুর উপজেলা সদরে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খানের পক্ষে আরেকটি পথসভা হয়। দুটি পথসভায় দলটির হাজারো নেতাকর্মীর উপস্থিতি ছিল বলে জানানো হয়েছে।


পথসভায় বক্তৃতায় তোফায়েল আহমদ খান ও অ্যাডভোকেট শামসু উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দল এবং “ইনসাফভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।” বক্তারা দাবি করেন, পূর্ববর্তী সরকারের সময়ে তাঁদের দলের বহু নেতার বিরুদ্ধে “মিথ্যা মামলা ও অন্যায় রায়” দেওয়া হয়েছিল। পাশাপাশি তাঁরা বলেন, ২০২৪ সালের আন্দোলনের পর রাজনৈতিক পরিবেশে পরিবর্তন এসেছে এবং জনগণ এখন ভোটাধিকারের প্রয়োগে সক্ষম হয়েছে।


প্রার্থীরা নির্বাচনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলের প্রতি প্রশাসনের সমান আচরণ ও সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ, নায়েবে আমীর ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোমতাজুল হাসান আবেদ, পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মুহাম্মদ মামুনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

পি ডি এস

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad