সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের দায়িত্ব পেলেন জাদিদ
Led Bottom Ad

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের দায়িত্ব পেলেন জাদিদ

প্রথম সিলেট প্রতিবেদন

০৩/১২/২০২৫ ২০:৪৯:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সচল হচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ। পরিকল্পিত ও আধুনিক সিলেট নগর গঠনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গত বুধবার দায়িত্ব নেন মাঠ প্রশাসনের আলোচিত কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদ, যিনি উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন।


২০১৪ সালে সরকারি চাকরিতে যোগদানের পর থেকে জাদিদ দায়িত্ব পালনে নিষ্ঠা ও উদ্যোগের অনন্য নজির স্থাপন করেছেন। তিনি চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে বহু প্রশংসা কুড়িয়েছেন। বিশেষ করে ইউএনও হিসেবে তার কিছু উদ্যোগের ফলে পিছিয়ে থাকা বিশ্বম্ভরপুর উপজেলা পর্যটনবান্ধব এলাকায় পরিণত হয়।


নির্বাহী পরিচালক হিসেবে যোগদানের পর জাদিদ বলেন, “নিজের মেধা ও যোগ্যতার সবকিছু ঢেলে নিয়ে সিলেট নগরকে পরিকল্পিতভাবে সাজাতে চা্ই। পূণ্যভূমি সিলেট যথার্থ  অর্থে দেশের অন্আযতম নিদর্শন হিসেবে চিহ্নিত হবে-প্রাথমিক লক্ষ্য এটাই। এতোদিন কর্তৃপক্ষ কার্যক্রমে সীমাবদ্ধ ছিল, এবার তা সচল হবে। গণপূর্ত কার্যালয় থেকে শুরু করে ধাপে ধাপে আলাদা অফিস ও নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে। আমরা চাই সিলেট হবে দৃষ্টিনন্দন, টেকসই ও পর্যটনবান্ধব নগর।”


২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে পাস হওয়া সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩ এর বাস্তবায়নে এতদিন তেমন অগ্রগতি হয়নি। তবে জাদিদের দায়িত্বগ্রহণের সঙ্গে সঙ্গে নতুন করে আশা জাগছে সিলেটবাসীর মনে। কর্তৃপক্ষের লক্ষ্য সুপরিকল্পিত নগরায়ন, ভূ-প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, পর্যটন ও আবাসন অঞ্চলের টেকসই উন্নয়ন এবং সিলেটকে দেশের একটি আধুনিক, প্রাণবন্ত নগরীতে পরিণত করা।


সিলেটের বিশ্বনাথ জেলার বাসিন্দা জাদিদ আশা প্রকাশ করেছেন, সবার সহযোগিতা থাকলে শীঘ্রই সিলেটের চিত্র বদলে যাবে। “আমরা চাই সিলেট হবে পরিকল্পিত, দৃষ্টিনন্দন ও নাগরিকবান্ধব নগরী। এটি শুধু একটি কর্তৃপক্ষের কাজ নয়, সবার স্বপ্ন,” তিনি বলেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad