হবিগঞ্জে বৈষম্যবিরোধি মামলার আসামী গ্রেফতার
Led Bottom Ad

হবিগঞ্জে বৈষম্যবিরোধি মামলার আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০১/০৭/২০২৫ ১৮:৪৩:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে বৈষম্যবিরোধি মামলার আসামি শিল্পপতি জাকারিয়া চৌধুরী (৪৫) কে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করে। সে মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের আব্দুল্লাহ চৌধুরীর ছেলে।


বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা (ওসি) মোঃ শাহাব উদ্দিন শাহীন। তিনি জানান, গ্রেফতারকৃত জাকরিয়া চৌধুরীর বিরুদ্ধে ঢাকার মিরপুুর, রামপুরা, সিলেট ও পল্টন থানায় বৈষম্যবিরোধি পৃথক ৪টি মামলা রয়েছে। এরপর থেকে সে পলাতক ছিল।


আজ দুপুরে হবিগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে শহরের বেবিষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এছাড়া, অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে আরও ৭টি মামলা রয়েছে। 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad