মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিতি মো.সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে নেত্রকোনা জেলার মুক্তারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন (পিপিএম) এর দিকনির্দেশনায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে নেত্রকোনা জেলা ডিবি পুলিশের সহযোগিতায় এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃত মো.সাখাওয়াত হোসাইন মধ্যনগর উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। গ্রেপ্তারের পর বুধবার রাত ১০টা ৫০ মিনিটে তাকে মধ্যনগর থানায় আনা হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: