৩১ দফা কর্মসূচির প্রচারণা
বিশ্বম্ভরপুরে অ্যাডভোকেট নুরুলের নের্তৃত্বে দিনভর বিএনপির গণসংযোগ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জে দিনভর কর্মসূচী ও প্রচারণা চালানো হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৫ জুলাই) জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নের্তৃত্বে দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জ-০৪ ( সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সকালে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বিশ্বম্ভপুর উপজেলার পলাশ ইউনিয়ন, ধনপুর ইউনিয়ন, দক্ষীণ বাদাঘাট ইউনিয়ন এবং সলুকাবাদ ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এসময় তিনি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, এডিশনাল পিপি এডভোকেট শেরেনুর আলী, আকবর আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, ফুল মিয়া, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, জেলা যুবদল নেতা কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন ,আকবর আলী,যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও শ্রমিক নেতা সোহেল আহমদ, মমিনুল হক কালারচান,সুহেল মিয়া, আজিজুর রহমান সৌরভ, সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: