তাহিরপুরে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় নিদের্শনা বাস্তবায়নে উদ্যোগ
Led Bottom Ad

৪ টি অঞ্চলে ভাগ করে কমিটি গঠন

তাহিরপুরে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় নিদের্শনা বাস্তবায়নে উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৬/০৭/২০২৫ ২২:২৪:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের বৃহত্তম হাওর টাংগুয়ার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় জারি করা নির্দেশনা বাস্তবায়নে কঠোর হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।  নির্দেশনা বাস্তবায়ন হলে একদিকে যেমন সংরক্ষিত থাকবে প্রকৃতির অপার সম্পদ, অন্যদিকে স্থানীয় মানুষের কর্মসংস্থানও নিশ্চিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


নতুন নির্দেশনা অনুযায়ী, পর্যটনবাহী বড় নৌযানগুলো সরাসরি হাওরের গভীরে প্রবেশ করতে পারবে না। হাওরের তীরে অবস্থান করতে হবে।এর ফলে হাওরে প্রবেশের জন্য পর্যটকদের হাওরপাড়ের স্থানীয়দের ছোট নৌকা ব্যবহার করতে হবে, যা স্থানীয় নৌ-চালকদের জন্য আয়ের নতুন পথ খুলে দেবে।


টাংগুয়ার হাওর পাড়ের আব্দুল হালিম বলেন, এমন নির্দেশনা বাস্তবায়ন হলে, একের ভিতর দুই সফলতা আসবে।  এতে পরিবেশের ক্ষয়ক্ষতি যেমন কমবে, তেমনি হাওরকেন্দ্রিক জীবিকানির্ভর মানুষের জন্য সৃষ্টি হবে কর্মসংস্থান।


এই নির্দেশনা বাস্তবায়নে তাহিরপুর উপজেলা প্রশাসন টাংগুয়ার হাওরকে ৪ টি অঞ্চলে ভাগ করে পৃথক ৪ টি কমিটি গঠন করেছে। 

৪ টি অঞ্চলের কমিটিতে রয়েছেন গোলাবাড়ি অঞ্চলে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ,তাহিরপুর থানার এস,আই, রাজ কুমার বিশ্বাস,উত্তর শ্রীপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী, দৈনিক আলোকিত সকাল এর তাহিরপুর উপজেলা প্রতিনিধি আহমেদ কবির,জয়পুর গ্রামের নূর আলম, হুকুমপুর গ্রামের আবুল কালাম, ইকো ট্যুরিস্ট গাইডের প্রতিনিধি ইন্দ্রপুর গ্রামের অখিল,গোলাবাড়ি আনসার ক্যাম্পের ইনচার্জ। 


ট্যাকেরঘাট অঞ্চলে, উত্তর  শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, তাহিরপুর থানার এস আই আবির দাশ, ইউ/পি সদস্য সেলিনা,তাহিরপুর বড়ছড়া কয়লা আমদানি কারক সমিতির সাঃ সম্পাদক সাবেক চেয়ারম্যান সবুজ আলম, মন্দিয়াতা আনসার ক্যাম্পের ইনচার্জ।  


তাহিরপুর সদর অঞ্চলে (১) তাহিরপুর সদর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা  আব্দুল জহুর, সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য তুজ্জামিল হক নাসরুম, তাহিরপুর থানার এএসআই জিয়াউর রহমান, তাহিরপুর বোট মালিক সমিতির সভাপতি রব্বানী, তালিবুল ইসলাম শিগলু। লামাগাও হতে বংশীকুন্ডা প্রবেশ পথের কমিটিতে, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, এসআই রাজ কুমার বিশ্বাস, আশীষ কুমার চক্রবর্তী ইউিপি সদস্য জাকেরিন অর রশিদ, ইউপি সদস্য মিসবাহ উদ্দিন পলাশ, রামসিংহপুর আনসার ক্যাম্পের ইনচার্জদের সমন্বয়ে ৪টি কমিটি গঠন করা হয়।


নির্দেশনার বিজ্ঞপ্তি /নোটিশ জারীর পরপরেই (ইউএনও) সক্রিয় ভাবে দায়িত্ব পালনের ফলে বাস্তবায়নের সফলতার দৃশ্য উঁকি দিয়েছে টাংগুয়ার হাওরে। এ কারণে পর্যটনবাহী টাইগার পরিবহনসহ সব পর্যটকবাহী তীরে নোঙ্গর করায়, অর্ধশতাধিক নৌ মাঝির খুলেছে কপাল। 


সুনামগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক, উপজেলা পরিষদের (সাবেক) ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী বলেন, জেলা প্রশাসক মোঃ ইলিয়াস মিয়া স্যার এর এমন উদ্যোগকে সাধুবাদ জানাই, এই নীতিমালা বাস্তবায়ন হলে একের ভিতর দুই সফল হবে।  হাওরের পরিবেশ রক্ষা হবে। অন্যদিকে স্থানীয়দের বেকারত্ব কমবে,সৃষ্টি হবে কর্মসংস্থান। তাই আমি সবার কাছে অনুরোধ রাখি, আসুন আমরা সবাই উর্ধতন কতৃপক্ষের নির্দেশনা মেনে জীববৈচিত্র্য রক্ষা করি। 


তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও আবুল হাসেম জানান, হাওরের পরিবেশ রক্ষায়,জেলা ও উপজেলা প্রশাসন আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। আর এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে টাংগুয়ার হাওর হবে সুরক্ষিত, পর্যটন হবে টেকসই ও স্থানীয়দের জীবনমান আরও উন্নত হবে। তিনি আরও বলেন, জেলা প্রশাসক ড. মোঃ ইলিয়াস স্যার এর নির্দেশ বাস্তবায়ন করার লক্ষ্যে,জনসচেতনতায় আলোচনা সভা সেমিনার মাইকিং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করানো হচ্ছে। আজ এর সুফল হিসেবে পর্যটন বাহী লঞ্চ /নৌকা গুলো টাংগুয়ার তীরে অবস্থান। এ কারণে হাওর পাড়ের মানুষদেট কর্মসংস্থান সৃষ্টির সূচনা হচ্ছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad