অবৈধ বালু উত্তোলন
দোয়ারাবাজারে মোবাইল কোর্টে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড
অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৭ জুলাই) বিকালে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহের নেতৃত্বে নরসিংপুর ইউনিয়নের সুনাইত্যা ও শ্রীপুর এলাকায় অভিযানকালে এই দণ্ড প্রদান করা হয়।
জানাযায় উপজেলার নরসিংপুর ইউনিয়নে মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযানে আসে ভ্রাম্যমান আদালত। অভিযানে সুনাইত্যা গ্রামের হুশিয়ার আলীর ছেলে শাহানুর আলীকে ৩০ দিনের কারাদণ্ড এবং একই গ্রামের উস্তার আলীর ছেলে আশিক আলীকে ও শ্রীপুর গ্রামের আব্দুর নূর বতুর ছেলে লালন আহমেদ রাজুকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক উপস্থিত ছিলেন।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ জানান, "অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন সংবাদে অভিযান চালিয়ে তিনজনকে আটক ও নদী থেকে উত্তোলিত বালু জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষা ও নদী ভাঙন রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: