মোবাইল কোর্টে বালু জব্দ ও নিলামে বিক্রি
নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকালে তিনজন আটক
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের পাশে কুশিয়ারা নদী থেকে সরকারি অনুমতি ছাড়া বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল চারটায় পরিচালিত এই অভিযানে নদী থেকে বালু উত্তোলনের কাজে নিয়োজিত তিনজন শ্রমিককে হাতেনাতে আটক করা হয়। পরে উত্তোলিত বালু জব্দ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত না হওয়ার শর্তে শ্রমিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানকালে নদী তীর থেকে জব্দ করা প্রায় ১৮,০০০ ঘনফুট বালু বুধবার (১৪ জানুয়ারি) সকালে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ছালেক মিয়াকে বালু উত্তোলনের অনুমতি প্রদান করা হয়েছে। নিলামের শর্ত অনুযায়ী তিনি আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল পাঁচটা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে বালু উত্তোলন সম্পন্ন করবেন। নিলামে সর্বোচ্চ দর প্রদানের পরিমাণ ছিল এক লাখ ২৫ হাজার ৫ শত টাকা।
নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
এ রহমান
মন্তব্য করুন: