নবীগঞ্জে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
Led Bottom Ad

নবীগঞ্জে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মো. তাজুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি

১৫/০১/২০২৬ ২৩:৫৭:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় উর্বর কৃষিজমি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। অনুমতি ছাড়া ফসলি জমি থেকে মাটি কেটে পুকুর খনন ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করে মোট দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এসব মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

প্রথম অভিযানে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৫টার দিকে উপজেলার ১২ নম্বর কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজার সংলগ্ন পুরানগাও গ্রামে পুরানগাও স্কুলের পেছনে ইয়াহিয়া মিয়ার মালিকানাধীন উর্বর ধানী জমিতে এক্সেভেটর দিয়ে মাটি কাটার সময় অভিযান চালানো হয়। অভিযানে অনুমতি ছাড়া মাটি কাটার সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত আবিদ মিয়া (পিতা—মৃত আলীম উদ্দিন) দোষ স্বীকার করেন। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারায় তাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

অপর অভিযানে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল আনুমানিক ৩টার দিকে আগনা মৌজার ঘোলডুবা গ্রামে আব্দুল মন্নান (পিতা—মৃত মো. কাছন মিয়া) তার বাড়ির পার্শ্ববর্তী উর্বর কৃষিজমি থেকে এক্সেভেটর দিয়ে মাটি কাটেন বলে প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা পরদিন বুধবার (১৪ জানুয়ারি) পরিশোধ করেন তিনি।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে উপজেলায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আইনের ব্যত্যয় ঘটালে কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad