হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ডাকাত সর্দার মান্নান আটক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত সর্দার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১৬৫ নম্বর আসামি মো. মান্নান (৬০) কে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং উপজেলা সদরের ৪ নম্বর ইউনিয়নের যাত্রাপাশা এলাকার রায়ের পাড়া থেকে তাকে আটক করা হয়। আটক মান্নান ওই এলাকার মৃত গরীব উল্লার ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক থাকা মো. মান্নানকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় সংঘটিত একাধিক ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছে সেনাবাহিনী।
জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ডাকাত সর্দার মান্নানকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়।
দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী এই দুর্ধর্ষ ডাকাত সর্দার গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী এ সফল অভিযানের জন্য
এ রহমান
মন্তব্য করুন: