‘বিএনপি ক্ষমতায় এলে সব ধর্মের সমান অধিকার নিশ্চিত হবে’
Led Bottom Ad

তাহিরপুরে কামরুজ্জামান কামরুল

‘বিএনপি ক্ষমতায় এলে সব ধর্মের সমান অধিকার নিশ্চিত হবে’

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

৩১/০১/২০২৬ ২৩:৫১:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কামরুজ্জামান কামরুল বলেছেন, শহীদ জিয়ার আদর্শের দল বিএনপি ক্ষমতায় এলে দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। কোনো সাম্প্রদায়িক শক্তির ঠাঁই এই দেশে হবে না। আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল ও ধর্মীয় প্রতিষ্ঠানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

​শনিবার বিকেলে তাহিরপুর উপজেলার তেলীগাঁও আখড়া জিউ-র মন্দির প্রাঙ্গণে ১৪ গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​কামরুজ্জামান কামরুল আরও বলেন, “বিগত বছরগুলোতে আপনারা অনেক ভয়ভীতি ও বঞ্চনার শিকার হয়েছেন। কিন্তু আগামী দিনে আপনাদের নির্ভয়ে ও নিরাপদে চলাফেরার নিশ্চয়তা দিচ্ছে বিএনপি। ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।”

​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর আমদানিকারক গ্রুপের সভাপতি সাবেক চেয়ারম্যান খসরুল আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী।

​এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য দিলোয়ার হোসেন তালুকদার, সজল তালুকদার এবং উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর রহমান আখঞ্জী প্রমুখ। সভায় স্থানীয় ১৪ গ্রামের কয়েকশ সনাতন ধর্মাবলম্বী ভোটার ও বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad