সুনামগঞ্জে শাল্লা কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন
সুনামগঞ্জ জেলা শহরে বসবাসরত শাল্লা উপজেলার বাসিন্দাদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে "শাল্লা কল্যাণ সমিতি" এর নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
১০ মে (রবিবার) রাত ৮ টায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় মো: সুলেমান মিয়াকে আহবায়ক এবং এডভোকেট দিপু রঞ্জন দাসকে সদস্য সচিব হিসেবে মনোনীত করে মোট ১১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে পেশাজীবী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয় ঘটানো হয়েছে। কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, রানা রঞ্জন চৌধুরী (সিনিয়র সিটিজেন), চিন্তা হরন চৌধুরী (অবসরপ্রাপ্ত সম্প্রসারণ কৃষি কর্মকর্তা), মো: রুহুল আমিন (কানুনগো, রাজস্ব অফিস), সজল কান্তি দাশ (শিক্ষক), সুমিত কুমার সিংহ (ম্যানেজার ও প্রিন্সিপাল অফিসার, সোনালী ব্যাংক), রান্টু লাল দাশ (শিক্ষক),এডভোকেট মামুন অর রশিদ (জজ কোর্ট, সুনামগঞ্জ),এডভোকেট রফিকুল ইসলাম রফিক (জজ কোর্ট, সুনামগঞ্জ), মো: দেলোয়ার হোসেন (শিক্ষক)।
সাধারণ সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ শহরে বসবাসরত শাল্লা উপজেলার বাসিন্দাদের মধ্যে যোগাযোগ রক্ষা এবং দুর্যোগ বা প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই সমিতি কাজ করে যাচ্ছে। নবগঠিত এই আহবায়ক কমিটি দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে কাজ করবে এবং সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে।
সভার সমাপনী বক্তব্যে নবনিযুক্ত আহবায়ক মো: সুলেমান মিয়া উপস্থিত সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা শাল্লা উপজেলা কল্যাণ সমিতিকে একটি আদর্শ ও সেবাধর্মী সংগঠন হিসেবে গড়ে তুলব। উপস্থিত সকল সম্মানিত সদস্যকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।
এ রহমান
মন্তব্য করুন: