মৌলভীবাজারে নিজের গরুর শিংয়ের আঘাতে মালিকের মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিজের পালিত গরুর আকস্মিক আক্রমণে মোঃ কালাম মিয়া (৬০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১০ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের চকরনচাপ গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার বিকেলে কালাম মিয়া তাঁর গোয়ালঘর থেকে একটি বড় আকারের গরু নিয়ে বাড়ির পাশের মাঠে যাচ্ছিলেন। মাঠে নেওয়ার পরপরই গরুটি হঠাৎ ভীষণ ক্ষিপ্ত ও আক্রমণাত্মক হয়ে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই গরুটি কালাম মিয়াকে লক্ষ্য করে সজোরে আক্রমণ করে। গরুর শিংয়ের আঘাত ও পায়ের নিচে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন কালাম মিয়া। অতিরিক্ত র/ক্তক্ষরণের কারণে মাঠেই তাঁর মৃত্যু হয়।
এদিকে, কালাম মিয়ার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পারিবারিক সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে মরহুমের জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে।
ডি আর ডি
মন্তব্য করুন: