বড়লেখায় খাল ভরাট ও মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
Led Bottom Ad

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বড়লেখায় খাল ভরাট ও মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৬/০২/২০২৬ ১৯:২৬:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় খাল ভরাট এবং কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার সুড়িকান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধভাবে খাল ভরাটের সত্যতা পান।

মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর ৭(ক) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় একটি মামলায় অভিযুক্ত ব্যক্তিকে এই জরিমানা করা হয়। এছাড়া, দ্রুত সময়ের মধ্যে খাল থেকে অবৈধভাবে ভরাটকৃত মাটি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পরবর্তীতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad