কুলাউড়ায় জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
Led Bottom Ad

কুলাউড়ায় জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

২৫/০২/২০২৬ ২২:৩৪:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় মাহফিলে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জুবায়ের বলেন, রমজান কেবল উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি ও ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণের শিক্ষা দেয়; তাই বর্তমান কঠিন সময়ে পারস্পরিক ভ্রাতৃত্ব ও ত্যাগের মনোভাব নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী, সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামীর আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের কুলাউড়া উপজেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শাহ আলম সরকার ও সদস্য সচিব মাহবুব জামান শিহাব। বক্তারা দেশের ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান এবং আলোচনা শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad