শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে মোবাইল চোরের উপদ্রব
Led Bottom Ad

তিন সদস্যকে পুলিশে দিল জনতা

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে মোবাইল চোরের উপদ্রব

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৮/০৩/২০২৬ ১৩:৩৭:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

 হবিগঞ্জের গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন শায়েস্তাগঞ্জে যাত্রীবেশে মোবাইল চোরচক্রের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে চলা এই চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে স্থানীয় জনতা নিটন মিয়া, আকাশ মিয়া ও আলামিন মিয়া নামে সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে। গত বুধবার (২৫ মার্চ) তাদের আটক করা হয় এবং বৃহস্পতিবার (২৬ মার্চ) শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ি পুলিশ তাদের আদালতে প্রেরণ করেছে বলে নিশ্চিত করেছেন ফাঁড়ি ইনচার্জ মো. শাহ আলম মিয়া।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, চক্রটি অত্যন্ত কৌশলে হকার বা ভিক্ষুকের ছদ্মবেশে প্লাটফর্ম ও চলন্ত ট্রেনে অবস্থান নেয় এবং ভিড়ের সুযোগ বুঝে যাত্রীদের পকেট বা হাত থেকে মোবাইল ফোন হাতিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ে। সম্প্রতি শিপন মিয়া নামের এক যাত্রী টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে এবং আজমল আলী নামের অন্য এক যাত্রী ট্রেনে ওঠার সময় ধাক্কাধাক্কির মধ্যে তাদের মূল্যবান মোবাইল ফোন হারিয়েছেন বলে জানান। ভুক্তভোগীদের দাবি, স্টেশনে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার অভাব এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার সুযোগেই এই চক্রটি দিনদিন বেপরোয়া হয়ে উঠছে। স্থানীয় ব্যবসায়ী ও নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা স্টেশনে নিরাপত্তা জোরদার ও নিয়মিত পুলিশি অভিযানের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, মোবাইল চুরি রোধে স্টেশনে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে এবং যাত্রীদেরও মূল্যবান মালামাল রক্ষায় আরও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad