হবিগঞ্জের বাহুবলে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত
Led Bottom Ad

হবিগঞ্জের বাহুবলে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিনিধি, বাহুবল

২৯/০৩/২০২৬ ১৩:৫৬:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে মোতালিব মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শেওড়াতুলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মোতালিব মিয়া নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িনাও গ্রামের আব্দুল মজিদের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কিছুক্ষণ আগে মোতালিব তার স্ত্রী ও সন্তানকে শ্বশুরবাড়ি থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে নিজের বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেন এবং নিজে মোটরসাইকেল নিয়ে রওনা হন। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে একটি যানবাহনকে ওভারটেক করার সময় সড়কে পড়ে থাকা ইটের সাথে ধাক্কা লেগে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি তেলবাহী ট্রাকের নিচে পড়ে যান। এতে তার মাথা ও মুখমণ্ডল মারাত্মকভাবে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক তেলবাহী ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad