লন্ডনে বৈঠক : তারেক রহমানের দোয়া চাইলেন নাসের রহমান
Led Bottom Ad

লন্ডনে বৈঠক : তারেক রহমানের দোয়া চাইলেন নাসের রহমান

নিজস্ব প্রতিনিধি, যুক্তরাজ্য

১৯/০৭/২০২৫ ১০:১১:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

লন্ডনের তারেক রহমানের সাথে দেখা করেছেন লের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। শুক্রবার (১৮ জুলাই) প্রায় ১ ঘন্টার অধিক সময় বৈঠকে নাসের রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলকে আরও সংগঠিত ও গতিশীল করার জন্য নাসের রহমানকে নির্দেশনা দেন। একই সঙ্গে প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের সমন্বয়ে আন্তর্জাতিক পরিসরে বিএনপির উপস্থিতি ও কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম, এবং আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির কূটনৈতিক ভূমিকা নিয়ে গভীর আলোচনা হয়।


মৌলভীবাজারে দলীয় অবস্থান তোলে ধরে এ সময় এম নাসের রহমান বলেন, মৌলভীবাজার জেলা বিএনপির অগ্রগতি, মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা আগের চেয়ে আরও বেশি শক্তিশালী। তাছাড়া দলের তৃণমূলে নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরেছে, জনগণের প্রত্যাশাও দিনদিন স্পষ্ট হচ্ছে। এসময় তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিজের প্রার্থীতার বিষয়ে কথা বললে তারেক রহমান নির্ভয়ে মাঠে কাজ করার নির্দেশ দেন বলে বিশ্বস্থ সূত্র জানিয়েছে। 




নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad