টাংগুয়ার হাওরে অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ
সুনামগঞ্জের সর্ববৃহৎ মা মাছের অভয়ারণ্যের অঞ্চল টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৮:২০ মিনিট পর্যন্ত চলে এ অভিযান। অভিযানে (প্রায়) ৩০০ মিটার দৈর্ঘ্যের ১টি কোনা বেড় জাল, ২৫০ মিটার দৈর্ঘ্যের ১০টি রিং জাল এবং( প্রায়) ১২০০ মিটার দৈর্ঘ্যের ১৫টি কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ২৫ হাজার টাকা।
পরে জব্দকৃত অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুল হাসান (ডিও), জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাহমুদুর রহমান, পুলিশ, আনসার ও সংশ্লিষ্ট স্টাফগণ।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও আবুল হাসেম এর অফিসিয়াল ফেইবুক আইডিতে এর সত্যতা নিশ্চিত করে জানান, টাংগুয়ার হাওরের দেশীয় মাছের প্রজাতি রক্ষা ও মৎস্য সম্পদ সংরক্ষণে,জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: