রাজনগরে বিএনপির ইউনিয়ন পর্যায়ে কর্মী সম্মেলন
Led Bottom Ad

রাজনগরে বিএনপির ইউনিয়ন পর্যায়ে কর্মী সম্মেলন

প্রথম ডেস্ক

২০/০৭/২০২৫ ০০:৩৮:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দীর্ঘদিন পর রাজনগরে কর্মীসভা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নব নির্বাচিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপজেলার ফতেপুর ইউনিয়ন থেকে ধারাবাহিক কর্মীসভা করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে শনিবার বিকালে মুন্সিবাজার ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে কর্মী সভা করেন। এর আগে উপজেলার ফতেপুর ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডে পৃথকভাবে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার বিকালে থেকে ধারাবাহিক ভাবে শুরু হওয়া কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনগর উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সেলুন, বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক মো: আব্বাস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক, মো: জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রূপক দেব, মুন্সিবাজার ইউনিয়ন সভাপতি শেখ আশিক মিয়া, সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ মজাই।


ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ওই ওয়ার্ডের সভাপতি ইয়াওরুল ইসলাম, সঞ্চালনা করেন ওই ওয়ার্ডের সম্পাদক রেজাউল ইসলাম রাজা, ৪ নং ওয়ার্ডের কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ওই ওয়ার্ডের সভাপতি মো. সাইফুল মিয়া, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ ও ৩ নং ওয়ার্ডের কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ওই ওয়ার্ডের সভাপতি শেখ আছকান আলী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল জলিল তালুকদার।


রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন বলেন বিগত ২৮ তারিখের নির্বাচনে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি এম নাছের রহমানকে আমরা মৌলভীবাজার রাজনগর থেকে বিজয়ী করবো বলে সবাই অঙ্গীকার করেন।


তিনি আরো বলেন ফতেপুর ইউনিয়ন থেকে সম্মেলন শুরু করেছি ধারাবাহিকভাবে উপজেলার সব ইউনিয়নে কর্মী সম্মেলন সম্পন্ন করা হবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad