তাহিরপুরে খালি বাসায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
Led Bottom Ad

তাহিরপুরে খালি বাসায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

শামছুল আলম আখঞ্জী,তাহিরপুর প্রতিনিধি

২২/০৭/২০২৫ ০০:২৭:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

তাহিরপুরে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (২০ জুলাই) দুপুরে ভুক্তভোগী কিশোরী ফাঁকা বাড়িতে এমন নির্যাতনের শিকার হন। অভিযুক্ত যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে আলম মিয়া। অভিযোগ পেয়ে সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে জঙ্গলবাড়ি এলাকা থেকে অভিযুক্ত ধর্ষক আলম মিয়াকে আটক করেছে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ক্যাম্পের সদস্যরা। আটক অভিযুক্ত আলম বিবাহিত এবং তিন সন্তানের জনক বলে জানা গেছে। 


ভুক্তভোগী কিশোরীর এক নিকটাত্মীয় চাঁন মিয়া বলেন, ঘটনার দিন কিশোরীর পরিবার সদস্যরা সবাই ধর্মীয় কাজে গ্রামের অন্য বাড়িতে ছিলেন। 


অভিযুক্তকে আটকের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন ‘প্রথম সিলেট’ কে বলেন, ভুক্তভোগী কিশোরী ও তাঁর পরিবার থানায় এসেছেন, অভিযোগের আলোকে ঘটনার তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad