মান্নারগাঁও ইউনিয়ন বিএনপি’র ১১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা
Led Bottom Ad

মান্নারগাঁও ইউনিয়ন বিএনপি’র ১১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা

প্রথম ডেস্ক

২২/০৭/২০২৫ ০০:৪৩:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দোয়ারাবাজার উপজেলার আওতাধীন ৪ নং মান্নারগাঁও ইউনিয়নে ১১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২১ জুলাই সোমবার ১১ সদস্যের এই আহবায়ক কমিটির অনুমোদন করেন উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু ও ১ম যুগ্ম আহবায়ক আবদুল মানিক মাস্টার। 


অনুমোদিত ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে আহবায়ক মনোনীত হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবু হেনা আজিজ, যুগ্ম আহবায়ক (সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ইসমাইল আলী, সদস্য হিসেবে যুক্ত হয়েছেন, আবদুল আলিম, তারেক আজিজ, মুজিবুর রহমান, আলা উদ্দিন, আইয়ুব আলী, আবদুল গফুর খান, গৌছ আলী, মকবুল হোসেন ও আবু বক্কর। 


নবগঠিত আহবায়ক কমিটি দায়িত্ব পালনে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।   

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad