কানাডায় এমপি নির্বাচিত হলেন সিলেটের ডলি বেগম
কানাডার ফেডারেল উপনির্বাচনে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন ডলি বেগম।
স্থানীয় সময় সোমবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত নির্বাচনে স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে তিনি লিবারেল পার্টির প্রার্থী হিসেবে বড় ব্যবধানে জয় পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী ডায়ানা ফিলিপোভাকে তিনি বিপুল ভোটে পরাজিত করেন।
প্রাপ্ত ফল অনুযায়ী, ডলি বেগম পান ২০ হাজার ১১৪ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী পান ৫ হাজার ৩০০ ভোট।
এর আগে ডলি বেগম একই আসন থেকে অন্টারিও প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিপি) এবং প্রাদেশিক এনডিপি দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার সময় তিনি ছিলেন দলের অন্যতম তরুণ প্রতিনিধি।
জয়ের পর স্থানীয় একটি অনুষ্ঠানে তিনি বলেন, এই জয় ঐক্য, আশা ও অগ্রগতির প্রতিফলন।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তাকে অভিনন্দন জানিয়ে বলেন, তার নেতৃত্ব ও অভিজ্ঞতা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডলি বেগম ১৯৮৯ সালে মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন। শৈশবে পরিবারের সঙ্গে কানাডায় পাড়ি জমান তিনি। পরে ইউনিভার্সিটি অব টরন্টো থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ডি আর ডি
মন্তব্য করুন: