রাষ্ট্রদ্রোহ ও নাশকতার মামলা: মাধবপুরে যুবলীগ সভাপতি গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় রাষ্ট্রদ্রোহ ও নাশকতার মামলায় পলাতক আসামি জগদীশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শাহাব উদ্দিনের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় রাষ্ট্রদ্রোহ ও নাশকতার একটি মামলা এবং মাধবপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আরেকটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার হওয়া শাহাব উদ্দিন দক্ষিণ বেজুড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ইকরামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল রানা জানান, গ্রেপ্তার হওয়া শাহাব উদ্দিন দুটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: