সিলেটে বন্ধ হয়ে গেল ঐতিহ্যবাহী ‘দি সেন্ট্রাল ফার্মেসী’
Led Bottom Ad

সিলেটে বন্ধ হয়ে গেল ঐতিহ্যবাহী ‘দি সেন্ট্রাল ফার্মেসী’

প্রথম সিলেট প্রতিবেদন

১৯/০৪/২০২৬ ২০:০০:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরের ঐতিহ্যবাহী ও এক সময়ের বহুল পরিচিত প্রতিষ্ঠান দি সেন্ট্রাল ফার্মেসী বন্ধ হয়ে গেছে। পারিবারিক অভ্যন্তরীণ বিরোধ ও স্বার্থের দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরে অচলাবস্থায় থাকা প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে বলে জানা গেছে।


এক সময় সিলেট শহরের চৌহাট্টা এলাকায় অবস্থিত এই ফার্মেসীটি ছিল জরুরি ওষুধ সরবরাহের অন্যতম নির্ভরযোগ্য ঠিকানা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতভর খোলা থাকা এই ফার্মেসীতে জরুরি পরিস্থিতিতে ওষুধ পাওয়া যেত সহজেই। অনেকেই এটিকে “শেষ ভরসার ফার্মেসী” হিসেবে মনে করতেন।


স্থানীয় প্রবীণদের স্মৃতিতে রয়েছে, প্রতিষ্ঠানটি শুধু ব্যবসায়িক কেন্দ্রই নয়, এক সময় একটি একান্নবর্তী পরিবারের সম্মিলিত জীবনযাত্রার অংশ ছিল। পরিবারিক আয় থেকেই দৈনন্দিন খরচ পরিচালিত হতো এবং সবাই একসঙ্গে বসবাস করতেন বলে জানা যায়।


১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালেও প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা। পরবর্তীতে পারিবারিক ঐক্যের মাধ্যমে এটি আবারও কার্যক্রমে ফিরে আসে।


তবে সময়ের সঙ্গে সঙ্গে পারিবারিক মতবিরোধ ও সম্পত্তি সংক্রান্ত জটিলতা বাড়তে থাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম ধীরে ধীরে স্থবির হয়ে পড়ে। শেষ পর্যন্ত ঐতিহ্যবাহী এই ফার্মেসীটি বন্ধ হয়ে যায়।


স্থানীয়রা বলছেন, সিলেটের ঐতিহাসিক ব্যবসায়িক ঐতিহ্যের একটি অংশ হারিয়ে গেল, যা শহরের সামাজিক ও সাংস্কৃতিক স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত ছিল।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad