হবিগঞ্জে বিজ্ঞান মেলায় চুনারুঘাট ডিসিপি হাই স্কুল প্রথম
Led Bottom Ad

খুদে বিজ্ঞানীদের চমক

হবিগঞ্জে বিজ্ঞান মেলায় চুনারুঘাট ডিসিপি হাই স্কুল প্রথম

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২১/০৪/২০২৬ ১৬:১৮:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছে চুনারুঘাট দক্ষিণা চরণ (ডিসিপি) পাইলট উচ্চ বিদ্যালয়। গত শনিবার (১৮ এপ্রিল) থেকে শুরু হওয়া এই মেলা সোমবার (২০ এপ্রিল) বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মেলায় জেলার ৯টি উপজেলার মোট ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেছিল।

চুনারুঘাট ডিসিপি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুরক্ষায় ব্যবহৃত উন্নত যুদ্ধবিমান ও মিসাইল প্রযুক্তির কলাকৌশল প্রদর্শন করে বিচারকদের মুগ্ধ করে। তাদের এই ব্যতিক্রমী ও সময়োপযোগী প্রজেক্টটি জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে। মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠানের অধিকাংশ প্রকল্প ছিল জ্বালানি কেন্দ্রিক। এর মধ্যে প্লাস্টিক থেকে জ্বালানি তেল উৎপাদন, ব্যাকটেরিয়া থেকে বিদ্যুৎ এবং নবায়নযোগ্য জ্বালানির বহুমুখী ব্যবহার প্রদর্শিত হয়। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি.এম সরফরাজ।

চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কাওছার শোকরানা শিক্ষার্থীদের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘খুদে বিজ্ঞানীদের এমন উদ্ভাবন দেখে আমি বিস্মিত। এরাই আগামীর তথ্য-প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়বা খাতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জেলা পর্যায়ে এই অর্জন বিদ্যালয়ের জন্য এক গৌরবময় অধ্যায়। এ ধরনের প্রতিযোগিতা খুদে শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং নতুন কিছু সৃষ্টিতে দারুণভাবে উৎসাহিত করবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad